বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা সরকারি কলেজ শাখার উদ্যোগে বড়লেখার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (২১ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি কলেজ তালামীযের দায়িত্বশীলবৃন্দ এবং বড়লেখার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা। কর্মসূচির সার্বিক পরিচালনা করেন কলেজ তালামীযের দায়িত্বশীলবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী এবং কলেজ তালামীযের দায়িত্বশীলবৃন্দ। এ সময় বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বড়লেখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। তারা পরিবেশবান্ধব সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url