দৃষ্টিনন্দন নির্মাণে জুড়ীর কলেজ সড়কের সেতু
![]() |
| ছবিঃ সংগৃহীত |
রাত নেমেছে নিঃশব্দে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরের হালকা শব্দ আর বাতাসের মৃদু ছোঁয়া। সেই নীরবতার মাঝেই জুড়ীর কলেজ সড়কের সেতুটি দাঁড়িয়ে আছে আপন মহিমায় আলোকিত, স্থির, তবুও জীবন্ত।
সারি সারি ল্যাম্পপোস্টের আলো যেন একেকটা গল্প বলে, পথের দু’ধারে লাল-সাদা রেলিংগুলো যেন শৃঙ্খলার রেখা টেনে দিয়েছে অন্ধকারের বুক চিরে। সোজা এগিয়ে যাওয়া রাস্তা, যেন অজানার দিকে ডাকে কোথাও এক নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে।
কিছু মানুষ থেমে তাকিয়ে থাকে, কেউবা হাঁটতে হাঁটতে হারিয়ে যায় আলো-ছায়ার খেলায়। এই সেতু শুধু পথ নয়, এটি যেন এক অনুভূতি উন্নয়নের, সৌন্দর্যের, আর সময়ের সাথে বদলে যাওয়া এক জনপদের গল্প।
-রাহিন আহমদ নোবেল
-
