বড়লেখার হাজিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম নিয়োগ পরীক্ষা সম্পন্ন

 


সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করলেন হাফিজ মাওলানা আব্দুস সুবহান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী হাজিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম নিয়োগের লক্ষ্যে গত ১৮জুন বৃহস্পতিবার  বাদ যোহর এক উন্মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ সূত্রে জানা যায়, বিজ্ঞ আলেম-ওলামা, অভিজ্ঞ ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি এবং মসজিদ কমিটির দায়িত্বশীলদের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের একটি বিচারক প্যানেলের তত্ত্বাবধানে বাদ যোহর থেকে আসর পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

এ পরীক্ষায় মোট ৩০ জন প্রার্থী শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেন। তারা কুরআন তিলাওয়াত, কিরাত, দীনী জ্ঞান এবং ইমামতির যোগ্যতা উপস্থাপন করেন।

পরীক্ষা শেষে বিচারকমণ্ডলী নিরপেক্ষভাবে নম্বর প্রদান করেন। পরে মসজিদ কমিটির দায়িত্বশীলদের উপস্থিতিতে মার্কশিট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান লাভ করেন রাজনগর উপজেলা থেকে আগত হাফিজ মাওলানা আব্দুস সুবহান।

স্বচ্ছ, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় উপস্থিত মুসল্লি ও সংশ্লিষ্ট সকলেই সন্তোষ প্রকাশ করেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url