কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কুলাউড়ার লিফন মিয়া
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দক্ষিণ সিংহনাদ গ্রামের বাসিন্দা লিফন মিয়া কাতারে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি ঐ গ্রামের মরহুম আব্দুল আলীর পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জুন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন লিফন মিয়া। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বর্তমানে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজার সময় ও স্থান পরিবার থেকে জানানো হবে বলে জানা গেছে।
লিফন মিয়ার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
