টানা তিন দিন বন্ধ থাকবে জুড়ী-ফুলতলা সড়কের যান চলাচল

 


জুড়ী- ফুলতলা সড়কের সমাই বাজার এলাকায় কালভার্ট নির্মাণ কাজের কারণে আজ ১৮ জুন ২০২৬ থেকে টানা তিন দিনের জন্য সড়ক যোগাযোগ বন্ধ থাকবে। এ সময় সকল ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিকল্প সড়ক হিসেবে জুড়ী থেকে গোয়ালবাড়ী হয়ে সাগরনাল সড়ক ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে। এছাড়া ছোট যানবাহনগুলো সমাই বাজার থেকে বরইতলী রোড হয়ে সাগরনাল ফুলতলা সড়ক দিয়ে চলাচল করতে পারবে।

তবে উল্লেখ্য, ছোট যানবাহনের জন্য নির্ধারিত বিকল্প সড়কটি সরু হওয়ায় বড় যানবাহন চলাচল করতে পারবে না। তাই বড় যানবাহনগুলোকে উপযুক্ত ও প্রশস্ত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url