সিলেট থেকে সারা বাংলা, মেধা দেখাবে প্রোগ্রামাররা: আজই নিবন্ধনের শেষ সুযোগ

ছবি: সংগৃহীত 

সিলেটসহ সারা দেশের তরুণ আইসিটি প্রতিভাদের জন্য বড় খবর! মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও সমস্যা সমাধানের দক্ষতাকে শাণিত করতে শুরু হচ্ছে ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে এই মেগা ইভেন্টটি এখন চূড়ান্ত প্রস্তুতির পথে।

১৬ মে আঞ্চলিক উৎসব: আগামী ১৬ মে দেশব্যাপী একযোগে এই প্রতিযোগিতার আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের সব প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মে যুক্ত করতে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নিবন্ধনের শেষ সুযোগ আজই: যারা এখনো এই প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাদের হাতে সময় আছে মাত্র কয়েক ঘণ্টা। মাউশি-র নির্দেশনা অনুযায়ী, আজ ২ মে (শনিবার) রাত ১২টার মধ্যেই নিবন্ধন ও প্রচার কার্যক্রম শেষ করতে হবে। অর্থাৎ, আজ মধ্যরাতের পর আর আবেদনের সুযোগ থাকছে না।

কিভাবে নিবন্ধন করবেন: আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি (https://nhspc.bcc.gov.bd/) এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী চিন্তা ছড়িয়ে দিতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর তৈরিতে এই প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাই দেরি না করে দ্রুত আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন। 


নিউজটি শেয়ার করুন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url