থানায় এসপিকে ঘুষ দেওয়ার চেষ্টা! ২৪ ঘণ্টার আল্টিমেটামে কুলাউড়ার বিএনপি নেতা সামাদ


ছবি: সংগৃহীত 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাজনৈতিক অঙ্গনে এখন (টক অফ দ্য টাউন)। এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগ! আর এই গুরুতর অভিযোগের তিরে বিদ্ধ হয়েছেন রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মইনুল ইসলাম চৌধুরী সামাদ।

ঘটনাটি জানাজানি হওয়ার পর আর বসে থাকেনি উপজেলা বিএনপি। দলের ভাবমূর্তি রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দেওয়া হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষকাণ্ডের খবরটি ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে স্থানীয় নেতৃত্ব।

নোটিশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেন তাকে বহিষ্কার বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে হবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। সন্তোষজনক উত্তর না মিললে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন এই ছাত্রনেতা।

শৃঙ্খলার বিষয়ে কুলাউড়া উপজেলা বিএনপির এই কঠোর অবস্থান এখন জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

নিউজটি শেয়ার করুন 






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url