কাঠালতলীর চুকারপুঞ্জি-তেরাকুড়ি সড়কে খাদে পড়ে গেল Toyota Corolla, অক্ষত ড্রাইভার
বড়লেখা উপজেলার কাঠালতলী ইউনিয়নের চুকারপুঞ্জি-তেরাকুড়ি সড়কে আজ বিকেল ৫:০০ ঘটিকার সময় একটি Toyota Corolla নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খাদের মধ্যে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন এবং তার কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি।
ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। পরে স্থানীয়দের সহায়তায় গাড়িটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
