হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা ও সড়ক আইন লঙ্ঘনে বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় ৬,৮০০ টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় মোট ৬ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪(১) ও ১৬(১) ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ও ৭২ ধারায় এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত জনগণকে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও বাজার এলাকায় অবৈধ দখল উচ্ছেদ ও নিয়ন্ত্রণে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়, যা স্থানীয় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
