কুলাউড়ায় ফুটপাত দখল উচ্ছেদে অভিযান, ৩ মামলায় ২১,৫০০ টাকা জরিমানা

 

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৫ এপ্রিল ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম-এর পরামর্শে, জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে অংশগ্রহণ করে।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ৩টি মামলায় মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়, যাতে সাধারণ পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url