খাদিমুল কুরআন পরিষদ বড়লেখার নতুন কমিটি গঠন। সভাপতি মুফতী রুহুল আমীন, সম্পাদক হাফিজ ইয়াহইয়া আহমদ
কিবরিয়া আল মাহমুদ:
কুরআনের খেদমত ও দ্বীনি শিক্ষার প্রসারে নিবেদিত বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ‘খাদিমুল কুরআন পরিষদ বড়লেখা, মৌলভীবাজার’-এর ত্রি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ যোহর বড়লেখা হাজিগঞ্জ বাজারে সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক হৃদয়গ্রাহী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কালামুল্লাহ শরীফের সুমধুর তিলাওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা হয়, যা উপস্থিত সকলের হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি বয়ে আনে।
ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মাওলানা শায়খ বদরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সম্মানিত আহবায়ক মুফতী রুহুল আমীন সাহেবের প্রাণবন্ত সঞ্চালনায় সভাটি কুরআনি মহব্বতের এক মিলনমেলায় পরিণত হয়।
সভায় উপস্থিত ছিলেন এলাকার বরেণ্য উলামায়ে কেরাম ও দ্বীনদরদি ব্যক্তিবর্গ। তাদের মধ্যে অন্যতম মাওলানা শায়খ রমিজুদ্দীন সাহেব, মুফতী খায়রুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুল আজিজ সাহেব, মাওলানা সাইদুল ইসলাম সাহেব, মাওলানা শায়খ মুখলিসুর রহমান সাহেব, মাওলানা আব্দুল্লাহ আল-মামুন সাহেব, মাওলানা ইমামুদ্দীন সাহেব, মাওলানা শিহাবুদ্দীন শাহ আলম সাহেব, মাওলানা জামিল আহমদ সাহেব, মাওলানা হাফিজ সাদিক আহমদ সাহেব, মাওলানা আবিদুর রহমান সাহেব, মাওলানা সাইফুদ্দীন সাহেব, হাফিজ মাওলানা আনোয়ার হুসাইন সাহেব, মাওলানা নাজমুল হাসান সাহেব, মাওলানা মাহবুবুর রহমান সাহেব, মাওলানা আব্দুল ওয়াহিদ সিদ্দিকী সাহেব, মাওলানা হাসান আহমদ সাহেব, মাওলানা আব্দুল মতিন সাহেব, মাওলানা ফয়েজ উদ্দীন সাহেব, জনাব নাজিম উদ্দীন, জনাব ফরাস আহমদ, হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদ, কিবরিয়া আল-মাহমুদসহ আরও অনেকে।
সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সাত সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মুফতী রুহুল আমীন সাহেবকে সভাপতি, মাওলানা আব্দুল্লাহ আল-মামুন সাহেবকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আবিদুর রহমান সাহেবকে সহ-সভাপতি, মাওলানা হাফিজ ইয়াহইয়া আহমদকে সাধারণ সম্পাদক, মাওলানা জামিল আহমদ সাহেবকে যুগ্ম-সম্পাদক, মাওলানা হাফিজ সাদিক আহমদ সাহেবকে অর্থ সম্পাদক এবং মাওলানা মাহবুবুর রহমান সাহেবকে প্রচার সম্পাদক মনোনীত করা হয়।সভায় সিদ্ধান্ত হয়, আগামী বৈঠকে আলেম-উলামাদের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং খাদিমুল কুরআন পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করে মাওলানা শায়খ বদরুল ইসলাম সাহেবের আবেগঘন মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। উপস্থিত সকলের চোখে-মুখে ছিল কুরআনের খেদমতে নিজেকে বিলিয়ে দেওয়ার এক অনাবিল প্রত্যয়।
