বড়লেখায় অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

 


বড়লেখায় অবৈধ  বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০২ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  গালিব চৌধুরী।  এসময় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অপরাধে দক্ষিণ শাহবাজপুরের বালিশকোনা এলাকার ছফর আলী (৬৫)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ১০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url