কুলাউড়া বিয়ানীবাজারে দুই শিক্ষার্থী নিখোঁজ উদ্ধার সহযোগিতা কামনা



হাফিজুর রহমান শ্রাবন বয়স ১৩ বছর, কুলাউড়া উপজেলার বিছরাকান্দি এলাকার বাসিন্দা। সে নুরে মদীনা তাহফিজুল কুরআন মাদরাসা (নতুন পাড়া) হাফিজি মাদরাসার ছাত্র। পরিবার জানিয়েছে, আজ সকাল ১০টার দিকে সাদা গেঞ্জি পরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি। তার পিতা আব্দুল সুবহান প্রবাসে অবস্থান করছেন। স্থানীয়দের মতে হাফিজুর শ্রাবন মজিদ মেম্বারের নাতি হিসেবে পরিচিত। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার নিরাপদ সন্ধানের জন্য সহায়তা কামনা করা হয়েছে। যোগাযোগ নম্বর 01605-947665 এবং 01791-307607।

দ্বিতীয় শিক্ষার্থী আব্দুর রহমান অলি, বিয়ানীবাজার উপজেলার দুবাগ স্কুল ও কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ইয়াদুল ইসলামের বড় ছেলে, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকা থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো গেঞ্জি এবং হাফ প্যান্ট। পরিবার জানিয়েছেন, তাকে খুঁজে পেলে দ্রুত যোগাযোগ করার জন্য সকল হৃদয়বান ব্যক্তিকে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ নম্বর 01727646849 এবং 01827579197। পরিবার এবং স্থানীয়রা পোস্টটি শেয়ার করে তাকে খুঁজে বের করার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।
উভয় শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে হাফিজুর রহমান শ্রাবন এবং আব্দুর রহমান অলি নিরাপদে ফিরে আসবেন এবং এই বিষয়ে সকলের সহায়তা কাম্য।

নিউজটি শেয়ার করুন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url