চা-বাগানের মাঝখানে ব্যতিক্রমধর্মী ইফতার কর্ণার,পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ইফতারে বিশেষ প্যাকেজের আয়োজন

ছবিঃ ক্রনেট২৪

কিবরিয়া আল মাহমুদঃ

বড়লেখায় পবিত্র মাহে রমজানকে ঘিরে শুরু হয়েছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। উপজেলার কাঠালতলী ইউনিয়নে, মাধবকুণ্ড জলপ্রপাতের পাশে সবুজে ঘেরা চা বাগানের মধ্যখানে মনোরম পরিবেশে চালু হয়েছে একটি বিশেষ ইফতার কর্ণার।

৫ রমজান আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে এই আয়োজন। প্রকৃতির সান্নিধ্যে, খোলা আকাশের নিচে নান্দনিকভাবে সাজানো প্যান্ডেল ও আলোকসজ্জা পুরো পরিবেশকে করে তুলেছে আরও আকর্ষণীয়। চারপাশে বিস্তৃত চা বাগান যেখানে পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে শান্ত ও নির্মল পরিবেশে ইফতার উপভোগ করা যাচ্ছে এক ভিন্ন অভিজ্ঞতায়।

উদ্যোক্তারা জানান, যারা পরিবার নিয়ে (ফ্যামিলি ইফতার) আয়োজন করতে চান, তাদের জন্য রয়েছে আলাদা বিভিন্ন প্যাকেজ সুবিধা। পরিবারের সদস্যসংখ্যা ও চাহিদা অনুযায়ী নির্ধারিত প্যাকেজে সাজানো হয়েছে ইফতার মেন্যু ও বসার ব্যবস্থা। ছোট পরিবার, বড় পরিবার কিংবা বিশেষ গ্রুপ আয়োজন সবকিছুর জন্য রাখা হয়েছে আলাদা পরিকল্পনা।
ইফতার কর্ণারে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের পাশাপাশি রয়েছে পরিচ্ছন্ন পরিবেশ ও সুশৃঙ্খল সার্ভিস ব্যবস্থা। নিরাপদ ও পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হয়েছে ব্যবস্থাপনায়।

ছবিঃ ক্রনেট২৪

রমজানের পবিত্রতা ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে গড়ে ওঠা এই আয়োজন ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে সাড়া ফেলেছে। উদ্যোক্তারা সকলকে আগাম বুকিংয়ের মাধ্যমে পরিবারসহ ইফতার উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন। ঠিকানাঃ বড়লেখা উপজেলা, কাঠালতলী ইউনিয়ন, মাধবকুণ্ড জলপ্রপাতের পাশে। অর্ডার ও যোগাযোগঃ
ছায়িদুর রহমান ছামিত,মোবাইল: ০১৭৮২৬২২৩৬৯

প্রকৃতির মাঝে প্রশান্ত পরিবেশে ইফতারের ভিন্ন অভিজ্ঞতা পেতে চাইলে এই আয়োজন হতে পারে আপনার জন্য একটি অনন্য গন্তব্য।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url