ইতালির বলোনীয়া বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির কার্যকরী পরিষদ এর সাধারণ সভা অনুষ্ঠিত

 


ইতালি প্রতিনিধি

ইতালির বলোনীয়া নবগঠিত বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কার্যকরী পরিষদ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার স্থানীয় একটি হলরুমে নবনির্বাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুমন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিপ্লব হাওলাদার এর পরিচালনায় সাধারণ সভার শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত করেন জাহাঙ্গীর হোসেন।

সভায় প্রধান  বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা কালাম বেপারী।

সভায় সংগঠনের আগামীর কার্য্যক্রম সহ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক টিটু ,জামান উদ্দিন ফরিদ ,সাবেক সাংগঠনিক সম্পাদক বিএম ফারুক ,আহসান হাবিব মোড়ল,ফারুক বেপারী ,আব্দুস সোবাহান সেন্টু ,মো পিন্টু ,মো খালেদ শিকদার ,জাহাঙ্গীর হোসেন ,আসলাম মাতবর ,রাসেল ফরাজী ,জেবুল হাওলাদার ,আলী আজম খালাসী ,আল আমিন বেপারী ,ফারূক্ব বেপারী ,সাত্তার দেওয়ান ,নওশাদ মৃধা ,সোহেল চোকদার ,শাকিল মাহমুদ জিকু ,কাজী জালাল ,ইমন মাহমুদ ,আব্দুল হালিম।


সভায় উপস্থিত সকলেই আগামী ২৫ জানুয়ারি নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান কে সফল ও সুন্দর করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয় এবং অনুষ্ঠানকে সফল করতে বোলোনিয়ার রাজনৈতিক সামাজিক ও কমিউনিটির সকল নেতৃবৃন্দদের উপস্থিতির জন্য কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিশেষে  নবনির্বাচিত সভাপতি সম্পাদক এই সাধারণ সভায় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং রাতে সকলেই একসাথে ডিনারের মধ্য দিয়ে সভার সমাপ্তি গঠে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url