কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামি সিএনজি চালক সমীরন মালাকার গ্রেপ্তার


 

মৌলভীবাজারের কুলাউড়ায় ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সমীরন মালাকার (২৫)। তিনি পেশায় একজন সিএনজি চালক।

র‍্যাব জানায়, শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সমীরন মালাকার ভুইগাঁও গ্রামের ছয়নেল মালাকারের ছেলে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিএনজিতে যাতায়াতের সুবাদে ভিকটিমের সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। একপর্যায়ে সমীরন ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। তবে ধর্মীয় ভিন্নতার কারণে ভিকটিম এতে রাজি না হলে অভিযুক্ত বিয়ের প্রলোভন দেখানোসহ ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে সমীরন ভিকটিমের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম তার মাকে বিষয়টি জানান এবং নিজেই বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর সমীরন মালাকারকে আইনানুগ প্রক্রিয়ার জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url