মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাবেল যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেন।

জানা গেছে, এই আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে নির্বাচন বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সমর্থন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এম জিমিউর রহমান চৌধুরী প্রয়োজনীয় সংখ্যক বৈধ স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হন।

এ কারণে যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র যথাযথভাবে যাচাই করা হচ্ছে এবং আপিলের সময়সীমা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী দিনে আপিল ও নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই আসনের বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url