খিদমাহ ব্লাড ব্যাংকের উদ্যোগে বড়লেখায় দিনব্যাপী ৭ম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
রাহিন আহমদ নোবেলঃ
জনসচেতনতা সৃষ্টি ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে খিদমাহ ব্লাড ব্যাংক, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার আজিমগঞ্জ বাজার পয়েন্টে সাগর এন্টারপ্রাইজের সামনে দিনব্যাপী ৭ম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদ, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, সহকারী কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান আহমদ ও দপ্তর সম্পাদক মারজান আহমদ। এছাড়াও কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম মামুন ও সালমান আহমদ। শুভাকাঙ্ক্ষী ও রক্তদাতাদের মধ্যে উপস্থিত ছিলেন তোফায়েল আহমদ নিরব, সায়েফ আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ সিদ্দিকী ও হাফিজ মামনুন হোসাইন।
এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং নতুন রক্তদাতাদের উৎসাহিত করা। আয়োজনে ২০৩ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা স্থানীয় জনসাধারণের ব্যাপক আগ্রহ ও সচেতনতার প্রতিফলন।
খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আবু সাঈদ ইসহাক সাহেব জানান , “খিদমাহ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান, চিকিৎসা সহায়তা, মানবিক কার্যক্রম ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বড়লেখা উপজেলা শাখাও ইতোমধ্যে সফলভাবে বহু রক্তদান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করেছে।”
পরিচালক কিবরিয়া আল মাহমুদ বলেন, “সৃষ্টির সেবায়-স্রষ্টার সন্তুষ্টি” এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করেই খিদমাহ পরিবার এগিয়ে চলছে। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই সর্বোচ্চ ইবাদত। ইনশাআল্লাহ, আমরা এই লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব পালন করে যাব।”

