কুলাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের।

 

 
নিজস্ব প্রতিবেদক:
‎কুলাউড়ার পিরের বাজার রাস্তায় এক ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় কর্মধা ইউনিয়নের বাবনিয়া এলাকার পরিবার পরিক্লনার দায়িত্বে থাকা যতিন্দ্র মোহন নাথ (৭৭) নিহত হয়েছেন।

‎স্বজনদের বরাতে জানা গেছে, বিকাল ৪:৩০ মিনিটে তিনি বোনের বাসায় যাওয়ার সময় পুরশাই এলাকার প্রধান সড়কে অটোরিকশার ধাক্কায় অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃত্যুর সময় তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

‎এ ছাড়াও কর্মধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমেদ জানান, কুলাউড়া থানার এ এস আই আরিফুল হক ছবি পাঠালে তিনি নিহতের পরিচয় নিশ্চিত করেন এবং পরিবারের সদস্যদের জানান।
‎নিহতের ছেলে সুমন্ত দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। 
‎কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসক সোহেল আহমেদ বলেন, “৬:৩০ মিনিটের দিকে মৃত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখেছি, তার মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে। আঘাতের ফলে তিনি শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন”

‎কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক সাংবাদিকদের বলেন, “অটোরিকশার ধাক্কায় তিনি অচেতন হয়ে পড়েছিলেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক অটোরিকশা এখনও শনাক্ত করা যায়নি।”

‎পুলিশ এখন দুর্ঘটনার সত্যতা যাচাইসহ ঘাতক অটোরিকশা সনাক্ত করতে তৎপর রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url