কুলাউড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা নাহিদের উপর সন্ত্রাসী হামলা
ডেস্ক রিপোর্ট :
চাঁদা না দেওয়ায় পরিকল্পিত হামলা, হাত ভাঙা অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কালামিয়া বাজার রেলক্রসিং সংলগ্ন ফুটবল মাঠের পাশে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদুর রহমান চৌধুরী নাহিদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত নাহিদের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, স্থানীয় যুবক আসাদ শিলু (৩২), পিতা মো. আব্দুল খালিক, সাং ওসমানপুর, বরমচাল, দীর্ঘদিন ধরে নাহিদের বড়ভাই প্রবাসী মুহিদুর রহমানের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় আসাদ শিলু ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর প্রচারণা চালায় এবং নাহিদসহ তার পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল।
ঘটনার দিন রাতে পূর্বপরিকল্পিতভাবে আসাদ শিলু ও তার সহযোগী ৫-৭ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ধারালো ছুরি নিয়ে নাহিদের পথরোধ করে। তারা প্রথমে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাঠি দিয়ে তাকে মারধর করে এবং পরে জোরপূর্বক রাস্তার পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে তার বাম হাতে আঘাত করে হাড় ভেঙে দেয়।
এক পর্যায়ে প্রধান অভিযুক্ত আসাদ শিলু হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে গেলে নাহিদ ডানহাতে ঠেকিয়ে দেন। পরে প্রাণপণ চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায়—“তাকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই খুন করা হবে।”
পরে আহত নাহিদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় নাহিদ বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
সূত্র: এখানে
