মানবতার মুক্তির সনদ পবিত্র আল কুরআনের হাফেজ হলেন মুজিবুর রহমান


নিজস্ব প্রতিবেদক জুড়ী::
 
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর এলাকায় অবস্থিত হযরত শাহখাকী (রহ.) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুজিবুর রহমান (১৭) পবিত্র আল কুরআনের হিফজ সম্পন্ন করেছেন। তিনি চম্পকলতা গ্রামের বাসিন্দা ফয়াজ আলির পুত্র।
গতকাল ২২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখে আনুষ্ঠানিকভাবে হিফজুল কুরআন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিনি কুরআন হিফজ সমাপ্ত করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, এ অর্জনে তারা গর্বিত ও আনন্দিত। তারা বলেন, “মুজিবুর রহমানের এ সাফল্য শুধু পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক বিশাল সম্মান।”

মাদ্রাসার শিক্ষকরা জানান, মুজিবুর রহমান পড়াশোনায় মনোযোগী, শিষ্টাচারে অনুকরণীয় এবং অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। তার এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে কুরআন শিক্ষায় অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।
এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া করেছেন—আল্লাহ যেন মুজিবুর রহমানকে দ্বীনের খেদমতে কবুল করেন এবং ইসলামের খেদমতে জীবন উৎসর্গ করার তাওফিক দান করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url