ডিগ্রি ফাইনাল পরীক্ষা শেষে সড়ক দুর্ঘটনায় বড়লেখার শিক্ষার্থী ফরিদা আক্তারের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখার মেয়ে ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ডিগ্রি (২০২০-২১ শিক্ষাবর্ষ) এর শিক্ষার্থী ফরিদা আক্তার (কন্যা: আব্দুল আহাদ) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ডিগ্রি ফাইনাল পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দক্ষিণ ভাগ ফেরার পথে আমতৈল (চালবন্দ) এলাকায় একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তরুণ এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।