সিলেট–জকিগঞ্জ–বিয়ানিবাজার সড়কে আইকনিক এক্সপ্রেস এসি বাস সার্ভিসের উদ্বোধন আগামীকাল

 

নিজস্ব প্রতিবেদক:

সম্মানিত সিলেট–জকিগঞ্জ–বিয়ানিবাজার সড়কের যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল বুধবার, ১ অক্টোবর ২০২৫ ইং তারিখে আইকনিক এক্সপ্রেস এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

সিলেট থেকে জকিগঞ্জের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৫০ মিনিট, ১০টা ৫০ মিনিট, দুপুর ২টা, বিকাল ৪টা ২০ মিনিট ও ৫টা। জকিগঞ্জ থেকে সিলেটের সময়সূচি হলো সকাল ৭টা ৩০ মিনিট, ৮টা ৪০ মিনিট, ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা ২০ মিনিট ও বিকাল ৫টা।

সিলেট থেকে বিয়ানিবাজারের বাস ছাড়বে সকাল ৭টা ৪৫ মিনিট, ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ৩০ মিনিট ও রাত ৭টা। অন্যদিকে বিয়ানিবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৮টা, ৯টা, ১১টা ১০ মিনিট, দুপুর ২টা ও বিকাল ৫টা।

যাত্রীদের সুবিধার্থে সিলেট বাস টার্মিনাল কাউন্টার (০১৩৪৫ ৬২৩৪৭০), অভারব্রীজের নিচ বান্দ কাউন্টার (০১৩৪৫ ৬২৩৪৭১), জকিগঞ্জ কাউন্টার (০১৩৪৫ ৬২৩৪৭২) এবং বিয়ানিবাজার কাউন্টার (০১৩৪৫ ৬২৬৫৯৭) চালু থাকবে। উল্লেখ্য, যাত্রীরা মোবাইলের মাধ্যমে বিকাশে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করতে পারবেন।

স্টপেজের মধ্যে জকিগঞ্জ সড়কে নির্ধারণ করা হয়েছে সিলেট, সড়কবাজার, আটগ্রাম, কালিগঞ্জ বাবুরবাজার ও জকিগঞ্জ। বিয়ানিবাজার সড়কে স্টপেজ নির্ধারিত হয়েছে সিলেট, চারখাই, দুবাগ ও বিয়ানিবাজার।

পরিচালনায় রয়েছে সিলেট–জকিগঞ্জ–বিয়ানিবাজার বাস ও মিনিবাস যৌথ মালিক সমিতি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url