কুলাউড়ায় রেলপথ উন্নয়নসহ ৮ দাবিতে মানববন্ধন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) কুলাউড়া জংশন রেলস্টেশন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ যাত্রীরা অংশ নেন। ‘কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী’ নামের আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ও আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি অ্যাড. নওয়াব আলী আব্বাস খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. এ এন এম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি শামীম আহমদ প্রমুখ।
মানববন্ধন শেষে সমন্বয়ক আজিজুল ইসলাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন—
- ১১ আগস্ট: রেল উপদেষ্টা, সচিব ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান
- ১২ থেকে ১৫ আগস্ট: সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ
- ১৬ আগস্ট: কুলাউড়া জংশনে প্রতিবাদসভা, সেখান থেকেই পরবর্তী আন্দোলনের ঘোষণা
এ কর্মসূচিতে কুলাউড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ট্রেনযাত্রীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
