জুড়ীতে শেলু চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

 

জুড়ী প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার জুড়ীতে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার ফুলতলা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল জলিল, মোরশেদ আলম রাজা, উত্তম গোস্বামীসহ ইউনিয়নের শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা মানববন্ধনে অবিলম্বে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে মুক্তি দেওয়ার দাবি জানান এবং এ দাবি অগ্রাহ্য হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
পরে শেলুর গ্রেফতারের প্রতিবাদে মামলার বাদী তারেক মিয়া, তাঁর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী থানায় জড়ো হন এবং থানা প্রাঙ্গণে বিক্ষোভ করেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url