তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্ট :

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সিআইডির বিশেষ টিম বরিশাল নগরের বাংলাবাজারে তার মামার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকার উদ্দেশে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।

এর আগে গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, বরং ১৫ আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।

জেআরএর পোস্টে আরও বলা হয়—

“স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয়, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) ও জুলাই ঐক্যের পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। কোনো নাটক চলবে না, সরাসরি গ্রেফতার করতে হবে।”

এরও আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি নাসির উদ্দীন সাথী। এ ছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।

সূত্র: কালবেলা 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url