সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ: চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু

 


নিজস্ব প্রতিবেদক

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দেওয়ার পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফয়েজ আহমদ (৩০), তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

ঘটনাটি ঘটে রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে। হাসপাতাল সূত্রে জানা যায়, ফয়েজ আহমদ মূত্রথলি ও মূত্রনালীর সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হওয়ার কথা ছিল। তবে অপারেশনের ভয় থেকে তিনি ৯ম তলার সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে নিচে লাফ দেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,
“অপারেশনের ভয়ে ফয়েজ আহমেদ ৯ম তলা থেকে লাফ দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সূত্র: সিলেট টুডে



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url