কুলাউড়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা- বাবা নির্যাতিত,আটক ছেলে!!

 

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদক সেবনের টাকার জন্য পিতা-মাতাকে মারধর ও অসদাচরণ করার অভিযোগে শাহজাহান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ৪ নং জয়চন্ডী ইউনিয়নের পশ্চিম পাচপীর জালাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শাহজাহান পশ্চিম পাচপীর জালাই এলাকার সেলিম মিয়ার ছেলে। সে বিবাহিত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়,শাহজাহান বিভিন্ন ধরনের মাদক সেবন করে। মাদকের টাকার জন্য সে প্রায়শই তার পিতা-মাতার সাথে খারাপ ব্যবহার করে এবং তাদের নির্যাতন করে। 

এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের নির্দেশে এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,* "শাহজাহান অত্যন্ত খারাপ ছেলে এবং নেশায় আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায় সময় তার পিতা-মাতার সাথে খারাপ আচরণ করে। বর্তমানে সে কুলাউড়া থানা হাজতে আছে।"

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url