জুড়ীতে গ্রাফিতি ঢেকে পোস্টার, শিক্ষার্থীদের ক্ষোভ

 


ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের জুড়ীতে শিক্ষার্থীদের অঙ্কিত গ্রাফিতিগুলো রাজনৈতিক পোস্টারের আড়ালে ঢেকে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থীরা।

গত বছরের ৫ আগস্ট জুলাই বিপ্লব স্মরণে জুড়ীর বিভিন্ন প্রাচীরে সাধারণ ও প্রতিবাদী শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকেছিলেন। এই গ্রাফিতিগুলো ছিল জুলাই স্মৃতি, সংগ্রামের ইতিহাস এবং সমাজচেতনার প্রকাশ।

তবে এক বছরের ব্যবধানে এই গ্রাফিতিগুলো বিভিন্ন রাজনৈতিক পোস্টারের আড়ালে ঢেকে গেছে। জায়ফরনগর ইউনিয়নের একটি প্রাচীরের উদাহরণে দেখা গেছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাণীসহ গ্রাফিতিটি পোস্টারের আড়ালে অদৃশ্য হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাহান হোসেন। তিনি বলেন, “জুড়ীর রাজনীতিবিদরা কতটুকু শিক্ষিত এবং জ্ঞানী তা প্রমাণ হয় তাদের এই নিকৃষ্ট কাজের মাধ্যমে। ভাবতে অবাক লাগে, এরা কি সত্যিই আমাদের প্রতিনিধি?”

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এই গ্রাফিতি তাদের শ্রদ্ধা ও জুলাই স্মৃতির প্রতি সম্মান বহন করত। পোস্টার দেওয়ার মাধ্যমে এটি অপ্রতিষ্ঠিত ও সৌন্দর্যহীন পরিবেশে পরিণত হয়েছে। তারা প্রশাসন এবং স্থানীয় জনগণকে আহ্বান জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রচেষ্টা ও স্মৃতিসৌধকে সম্মান দিতে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url