সাইফুর'স কুলাউড়া শাখায় ২০০ শিক্ষার্থীকে সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

 


কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় সাইফুর'স কুলাউড়া শাখার উদ্যোগে ফ্রিল্যান্স, স্পোকেন ইংলিশ, কিডস্ ইংলিশ এবং কম্পিউটার কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় কুলাউড়া পৌর মিলনায়তনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুর'স কুলাউড়া শাখার সিইও ইব্রাহিম হোসেন বুরহান এবং সঞ্চালনা করেন শিক্ষক রায়হান আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— অধ্যক্ষ মো. ফয়জুর রহমান সুরুক (মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজ), প্রভাষক মো. কামরুজ্জামান (ইয়াকুব তাজুল মহিলা কলেজ), সহকারী শিক্ষক মো. মেহেদী হাসান (জালালাবাদ উচ্চ বিদ্যালয়), ব্যবসায়ী কল্যাণ সমিতি কুলাউড়ার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আখই, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. মোক্তাদির হোসেন, শেখ বোরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মহিবুর রহমান মুহিব, ফ্রিল্যান্সার ওয়াসিম আহমেদ নিশান (সিইও, ক্রিয়েশন ইনস্টিটিউট), ডা. তোফায়েল আহমেদ (চেয়ারম্যান, বিটিএফ কুলাউড়া শাখা), এএসআই মো. মিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়া স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে উপস্থিত ছিলেন— মানবজমিনের মো. আলাউদ্দীন কবির, দৈনিক দেশের কণ্ঠের মো. রফিকুল ইসলাম মামুন, দৈনিক ভোরের পাতার রুবেল বক্স পাবেল, জবাবদিহির রুহুল আমিন রাজ্জাক, চ্যানেল কুলাউড়ার পরিচালক সামছুউদ্দীন বাবু, এনটিভি অনলাইনের প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু, সংবাদকর্মী জুয়েল আহমদ, মাহফুজ, জামাল, আব্দুল আজিজ, তাহমিদ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে সাইফুর'স-এর শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আজকের তরুণ প্রজন্মকে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতায় শিক্ষিত করে তুলতে সাইফুর'স গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ফ্রিল্যান্সিং, ইংলিশ স্পোকেন, কিডস্ ইংলিশ এবং কম্পিউটার কোর্স শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথিরা উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url