ওমরাহ ভিসা নিয়ে সুখবর: সরাসরি নিজেই করা যাবে আবেদন

 


ইসলামীক ডেস্ক:

সৌদি আরব ওমরাহ ভিসার জন্য নতুন সুযোগ উন্মুক্ত করেছে। এখন থেকে বিশ্বজুড়ে মুসলমানরা সরাসরি নিজেরাই অনলাইনে আবেদন করতে পারবেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি চালু করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম “নুসুক ওমরাহ” (umrah.nusuk.sa)। পাশাপাশি নুসুক অ্যাপ গুগল প্লে ও অ্যাপ স্টোরেও পাওয়া যাচ্ছে। এখান থেকে হাজীরা ই-ভিসা, হোটেল রিজারভেশন, পরিবহন, সাংস্কৃতিক ভ্রমণ ও বিভিন্ন সহায়তা পরিষেবাসহ পুরো যাত্রার বুকিং করতে পারবেন।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বহুভাষিক ইন্টারফেসের মাধ্যমে হাজীরা চাইলে প্রস্তুত প্যাকেজ বেছে নিতে পারবেন অথবা নিজস্ব ভ্রমণপথও সাজাতে পারবেন। সবকিছুই হবে নিরাপদ ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়ায়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ ধর্মীয় ভ্রমণকে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বড় এক পদক্ষেপ। এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ, যার লক্ষ্য ওমরাহ ও হজকে আরও সহজলভ্য করা এবং লাখো মুসলমানের জন্য ভ্রমণ প্রক্রিয়া সরল করা।


নুসুক ওমরাহ প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করার ধাপ:

1. নুসুক ওয়েবসাইট বা অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।

2. ব্যক্তিগত তথ্য (পাসপোর্ট/আইডি, ফোন নম্বর, ই-মেইল, জাতীয়তা, জন্ম তারিখ) প্রদান করুন।

3. ফোন বা ই-মেইলে পাঠানো কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন।

4. “উমরাহ পরিষেবা” নির্বাচন করে তারিখ ও সময় নির্ধারণ করুন।

5. সঙ্গী যুক্ত করুন (যদি পরিবার বা বন্ধুদের সঙ্গে যান)।

6. নির্দেশাবলি পড়ুন ও শর্তাবলিতে সম্মতি দিন।

7. অনলাইনে নিরাপদ উপায়ে অর্থ প্রদান করুন।

8. কয়েক মিনিটের মধ্যেই ই-ভিসা পেয়ে যাবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url