কুলাউড়ায় আনজুম হত্যার বিলম্ব করায় শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 



কুলাউড়ায় আনজুম হত্যার বিলম্ব করায় শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ডেস্ক রিপোর্ট

কুলাউড়ায় আলোচিত নাফিসা জান্নাত আনজুম হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অভিযুক্ত খুনি জুনেলের ফাঁসির দাবিতে শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুলাই (রবিবার) সন্ধ্যায় শ্রীপুর বাজারে স্থানীয় সাধারণ জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি শ্রীপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে এক প্রতিবাদ সভায় রূপ নেয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আনজুম হত্যার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে আমরা গভীরভাবে হতাশ। যদি দ্রুত বিচার কার্যক্রম শুরু না হয় এবং খুনি জুনেলের ফাঁসি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে সুষ্ঠু বিচারের মাধ্যমে আনজুম হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

উল্লেখ্য, নাফিসা জান্নাত আনজুমকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url