কোনো চাঁদাবাজের সঙ্গে জড়িত থাকলে, তার বিএনপিতে কোনো স্থান নেই
ফুলতলায় বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জুলাই, রবিবার মাগরিব বাদ ফুলতলা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরিফুল হক সাজু। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—দলের নামে কেউ চাঁদা দাবি করলে বা কোনো চাঁদাবাজের সঙ্গে জড়িত থাকলে, তার বিএনপিতে কোনো স্থান নেই। যারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রশাসন যদি দায়িত্ব পালন না করে, সেটি প্রশাসনের ব্যর্থতা—তারেক রহমানের নয়।”
তিনি আরও বলেন,
“বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”
সভা শেষে ফুলতলা বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
