ভূয়া মাদ্রাসা-এতিমখানার নামে সিলেটে চাঁদাবাজি
ভূয়া মাদ্রাসা-এতিমখানার নামে সিলেটে চাঁদাবাজি
সিলেট শহরের বিভিন্ন মার্কেট ও জনবহুল এলাকায় সক্রিয় হয়ে উঠেছে একদল প্রতারক চক্র। তারা লম্বা পাঞ্জাবি ও টুপি পরে নিজেদের মাদ্রাসা বা এতিমখানার প্রতিনিধি পরিচয়ে মানুষের কাছে সাহায্য চাইছে। কিন্তু বাস্তবে এসব সাহায্যের আবেদন সম্পূর্ণ ভুয়া, এবং ব্যবহার করা হচ্ছে জাল রশিদ — যার পেছনে কোনো সঠিক প্রতিষ্ঠান নেই।
❗ এতিমদের নাম ভাঙিয়ে সহানুভূতি আদায় করে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে।
❗ রশিদে থাকা ফোন নম্বর ও ঠিকানাও মিথ্যা বা সাজানো হতে পারে।
🛑 করণীয়:
✅ মাদ্রাসা বা এতিমখানার নামে কেউ অনুদান চাইলে অবশ্যই যাচাই-বাছাই করে দিন।
✅ রশিদে উল্লেখিত তথ্য যাচাই করতে ঐ এলাকার পরিচিত কারও মাধ্যমে খোঁজ নিন।
✅ সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন (৯৯৯ নম্বরে যোগাযোগ করুন)।
এই প্রতারক চক্র শুধু সিলেটেই নয় — দেশের বিভিন্ন শহর, বাস টার্মিনাল, লঞ্চঘাটসহ ব্যস্ত এলাকাগুলোতে একইভাবে প্রতারণা করে যাচ্ছে। মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তারা দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকাচ্ছে।
📢 আসুন, সবাই মিলে সচেতন হই — প্রতারণা রোধ করি।সঠিক জায়গায় দান করুন, যেন প্রকৃত মেহনতী মানুষদের প্রাপ্য থেকে কেউ বঞ্চিত না হয়।
🔗 সূত্র: Facebook
