বড়লেখায় বিএনপির প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিল: "যত ষড়যন্ত্র হোক, বিএনপির ঐক্যে চিড় ধরবে না"
বড়লেখায় বিএনপির প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিল: "যত ষড়যন্ত্র হোক, বিএনপির ঐক্যে চিড় ধরবে না"
নিজস্ব প্রতিবেদক বড়লেখা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, দলের ঐক্যে কোনো চিড় ধরবে না বলে মন্তব্য করেছেন নেতারা। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে।
শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা বড়লেখা উপজেলা বিএনপির প্রীতি সমাবেশ ও বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনায় এসব কথা বলেন বক্তারা।
সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদের আয়োজনে তার নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস শহীদ খান।
বক্তারা আরও বলেন, দলের বিরুদ্ধে নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বিএনপির প্রতিটি ইউনিটে ঐক্য অটুট রয়েছে। কোনো অপপ্রচার বা বিভ্রান্তিতে কান না দিয়ে সকলকে সংগঠিত থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ মিঠু
- জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু
- উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী
- যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, জাহিদুল ইসলাম মামুন
- পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান
- প্রেসক্লাব সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম
- বিএনপি নেতা কয়েছ আহমদ
- যুবদল নেতা আব্দুল কাদির পলাশ ও ইকবাল হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রতিটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
