সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে জুড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল



সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে জুড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জুড়ী ::
মিটফোর্ড, চাঁদপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) দুপুরে জুড়ী উপজেলা কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিল শেষে কলেজ ফটকে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সাম্প্রতিক সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং এসবের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল মাহমুদ আজিজি। তিনি বলেন, “৩৬ জুলাই পরবর্তী সময়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। চাঁদাবাজি, হত্যা, হামলা—কোন অপরাধ নেই যা তারা করছে না। ছাত্রসমাজ আওয়ামী ফ্যাসিবাদী ও জাহিলিয়াতি এসব কর্মকাণ্ড ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।”

এসময় আরেক শিক্ষার্থী এমরানুল ইসলাম বলেন, “সারা দেশে বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজি ও দখলদার বাহিনীর নৃশংস কর্মকাণ্ডে দেশব্যাপী অস্থিরতা ছড়িয়ে পড়েছে। আমরা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং ইন্টেরিম সরকারকে আহ্বান জানাই— এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।”

তিনি আরও বলেন, “যদি দ্রুত সুশাসনের আওতায় এসব অপরাধীর বিচার না হয়, তবে ছাত্র সমাজ রাজপথে থেকেই এর জবাব দেবে।”

সমাবেশে শিক্ষার্থীরা ন্যায়বিচার, নিরাপদ সমাজ এবং শান্তিপূর্ণ রাষ্ট্রব্যবস্থার দাবি জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url