বড়লেখায় ছাত্রশিবিরের “জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান” শীর্ষক আলোকচিত্র ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত
বড়লেখায় ছাত্রশিবিরের “জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান” শীর্ষক আলোকচিত্র ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার আয়োজনে “জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান” শীর্ষক আলোকচিত্র ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টায় বড়লেখা পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা শহর ছাত্রশিবির সভাপতি হুমায়ুন কবির সাজু এবং সঞ্চালনায় ছিলেন উত্তর থানা শাখার সভাপতি জাবেদ আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক মহসিন আহমদ।
অনুষ্ঠানে ২০২৪ সালের সারাদেশব্যাপী “জুলাই আন্দোলন” চলাকালীন ছাত্র জনতার ওপর ফ্যাসিস্ট হাসিনা সরকারের হামলার বাস্তব চিত্র, আন্দোলনের দৃশ্য, ভিডিও ফুটেজ এবং বড়লেখায় অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশের আলোকচিত্র প্রদর্শন করা হয়।
এই ডকুমেন্টারির মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার প্রয়াস নেওয়া হয়।
