আত্মস্বীকৃত খুনিকে রেহাই দিলে আরও শয়তান জন্ম নেবে: কুলাউড়ায় জামায়াত আমির
আত্মস্বীকৃত খুনিকে রেহাই দিলে আরও শয়তান জন্ম নেবে: কুলাউড়ায় জামায়াত আমির
শুক্রবার (২৭ জুন) দুপুরে এক সংক্ষিপ্ত সফরে তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে যান এবং নিহত আনজুমের বাড়িতে উপস্থিত হয়ে স্বজনদের সান্ত্বনা দেন ও পাশে থাকার আশ্বাস দেন।
সফরকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, গাংগুল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইউসুফ আলী, সাবেক উপজেলা আমির প্রভাষক হামিদ খান, উপজেলা শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও আলাউদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য আজিজ আহমদ কিবরিয়া, ছাত্রশিবির জেলা সভাপতি নিজাম উদ্দিন এবং কুলাউড়া উপজেলা সভাপতি আতিকুর রহমান তারেক প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ জুন কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুমকে নৃশংসভাবে হত্যা করে স্থানীয় যুবক জুনেল মিয়া। ঘটনার পরপরই তিনি হত্যার দায় স্বীকার করেন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্থানীয়ভাবে নানা কর্মসূচি চলছে।
