নিরাপদ সড়ক চাই জুড়ী শাখার উদ্যোগে সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত


নিরাপদ সড়ক চাই জুড়ী শাখার উদ্যোগে সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জুড়ী

"আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার আয়োজনে একটি জনসচেতনতামূলক সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) জুড়ী উপজেলার নাইট চৌমুহনীতে এই ক্যাম্পেইন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন-এর বিশেষ প্রতিনিধি ও জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমদ রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান প্রভাষক জহিরুল ইসলাম সরকার।

ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নিসচা জুড়ী শাখার সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ফখরুল আবেদীন রুবেল, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসাইন শান্ত, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ এবং কার্যকরী সদস্য হারুনুর রশীদ হীরা, সাইফুল ইসলাম শাহী, আলী হোসেন, আবুল হাশেম, রিয়াজ আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে সড়কে চলাচলরত চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং সবাইকে সড়ক আইন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়।

নিসচা জুড়ী শাখার এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়ে। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে এমন সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url