অপহরণের ৯ দিন পর বড়লেখায় উদ্ধার স্কুলছাত্রী, গ্রেফতার দুই ভাই

 

অপহরণের ৯ দিন পর বড়লেখায় উদ্ধার স্কুলছাত্রী, গ্রেফতার দুই ভাই

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :

সিলেট থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—সিলেটের শাহপরান থানার গুচ্ছগ্রাম এলাকার মৃত আব্দুল কাইয়ুমের দুই ছেলে তুহিন আহমদ (২৫) ও তোফায়েল আহমদ (২৬)।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সুরমা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আহমদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পানিধার এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং তুহিন আহমদকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে কিশোরীটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা। এরপর থেকেই ঘটনার তদন্তে নামে পুলিশ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url