লাইভ সম্প্রচারে অনুচিত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে জনতা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি


লাইভ সম্প্রচারে অনুচিত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে জনতা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক বড়লেখা,

সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করে জনরোষের মুখে পড়েছে ‘এস পি টিভি’ নামের একটি অনলাইন চ্যানেলের দুই সাংঘাতিক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই লাইভ ভিডিওতে দেখা যায়, বন্যার পরিস্থিতি কাভার করার সময় তারা নারীদের নিয়ে অনুচিত ও অশোভন আচরণ করেন—যা অনেক দর্শকের মতে ছিল অত্যন্ত অগ্রহণযোগ্য এবং অপেশাদার।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে ভিডিওটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে প্রতিবাদ জানান এবং অভিযুক্ত সাংঘাতিকদের প্রকাশ্যে দুঃখপ্রকাশ ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান। কিছু দর্শক তাদের এই আচরণকে ‘মানবিক বিপর্যয়ের সময়ে দায়িত্বহীনতা’ বলে অভিহিত করেছেন।

জনমতের চাপে পরে অনেকেই ‘এস পি টিভি’র পেজে গিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এমন আচরণ পুনরাবৃত্তি না করার জন্য কড়া বার্তা দেন।

এ বিষয়ে এখনো ‘এস পি টিভি’ কর্তৃপক্ষ বা অভিযুক্ত সাংঘাতিকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে জনসাধারণের চাপ ও প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তারা দ্রুতই অবস্থান পরিষ্কার করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজ আপডেট, ক্রনেট১৪/রাহিন



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url