সিলেটে ডিবি পুলিশের অভিযানে ৫১ লক্ষাধিক টাকার ভারতীয় Skinshine Cream ও কাভার্ড ভ্যান জব্দ, ১ জন গ্রেপ্তার




সিলেটে ডিবি পুলিশের অভিযানে ৫১ লক্ষাধিক টাকার ভারতীয় Skinshine Cream ও কাভার্ড ভ্যান জব্দ, ১ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্যসহ একটি রেজিস্ট্রেশনবিহীন কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ৩টা ৫০ মিনিটে শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট এলাকায় ডিবি পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি নেভি ব্লু রঙের মিনি কাভার্ড ভ্যানকে থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু কাভার্ড ভ্যানটি সিগন্যাল অমান্য করে দ্রুত সিলেট শহরের দিকে পালিয়ে যেতে চেষ্টা করে।

ডিবি পুলিশ ধাওয়া করে ভ্যানটিকে শাহপরাণ (রহ.) থানার সিলেট সরকারি কলেজের গেইটসংলগ্ন আল জালাল এলপিজি ও সিএনজি পাম্পের সামনে সিলেট-তামাবিল সড়কে আটক করে।

পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১২,৩০০ পিস ভারতীয় তৈরি Cadila Skinshine Cream জব্দ করা হয়, যার প্রতিটির ওজন ৩০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৪১৫ টাকা করে মোট মূল্য দাঁড়ায় ৫১,০৪,৫০০ টাকা। এ সময় কাভার্ড ভ্যানটি চালানো ব্যক্তি আবুল কাশেম (১৯), পিতা- জহির উদ্দিন, মাতা- হাসনা বেগম, সাং- খাগড়া, বাঘের সড়ক, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেটকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

জব্দকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটির কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না এবং তার চেসিস ও ইঞ্জিন নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি। গাড়িটির আনুমানিক মূল্য ৭,০০,০০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, তিনি ছাড়াও এই অবৈধ চালানের সাথে অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি জড়িত রয়েছে।

ঘটনাটি সম্পর্কে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url