বড়লেখা শহর শিবিরের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক কুরআন দিবস অনুষ্ঠান সম্পন্ন।

 


বড়লেখা শহর শিবিরের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক কুরআন দিবস অনুষ্ঠান সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা


১১ মে ২০২৫, শনিবার, বড়লেখা শহর শিবিরের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক কুরআন দিবসের অনুষ্ঠান অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকাল ৫টা ১৫ মিনিটে বড়লেখা শহর শিবিরের স্থানীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা শহর শিবিরের সভাপতি হুমায়ুন কবির সাজু এবং সঞ্চালনায় ছিলেন শহর শিবিরের সেক্রেটারি নোমান আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিবিরের সভাপতি ও মেধাবী ছাত্রনেতা নিজাম উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে কুরআনের গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে কুরআনের ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন। তিনি কুরআন কেন্দ্রিক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে কুরআন দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়লেখা শহর শিবিরের বায়তুলমাল সম্পাদক ইমদাদুল হক এমাদ, স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ কলিম উদ্দিন, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি আশরাফুল ইসলাম, বড়লেখা পৌরসভা সভাপতি সাব্বির আহমদ এবং বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি তারেক খানসহ বিভিন্ন পর্যায়ের শিবির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্যায়ে আগত সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন এবং নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়। এ সময় কুরআন দিবসে শহীদ হওয়া সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বড়লেখা শহর শিবিরের এ আয়োজন এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং কুরআনপ্রেমী তরুণ সমাজের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url