কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আবারও আসছেন কুলাউড়ায়।
আগামী ২৫ মে, রবিবার রাতে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
ডা. শফিকুর রহমান পেশাগতভাবে একজন চিকিৎসক এবং সিলেটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। রাজনীতিতে তার পদচারণা দীর্ঘদিনের।
১৯৯৫ সালে তিনি সিলেট পৌরসভা নির্বাচনে এবং ১৯৯৬ সালে সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সম্মানজনক ভোট লাভ করেন।
পরবর্তীতে, ২০০১ সালে ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে কুলাউড়া আসনে অংশগ্রহণ করেন।
দলীয় দায়িত্বের বিভিন্ন পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এক সময় জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমির, পরে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২০ সালে তিনি জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন। এরপর দীর্ঘ কারাবাস শেষে তিনি আবারও দলের শীর্ষ নেতৃত্বে ফিরে আসেন এবং বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পথসভাটি ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মাশা-আল্লাহ