বড়লেখায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বড়লেখায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইবুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১১ মে) সন্ধ্যায় পৌর শহরের হাটবন্দ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (১২ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কাশেম সরকার বলেন, “একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে সাইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
