তেল বিক্রিতে অনিয়ম: মৌলভীবাজারে তিন ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
তেল বিক্রিতে অনিয়ম: মৌলভীবাজারে তিন ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
মৌলভীবাজার সদর উপজেলায় তেল বিক্রিতে অনিয়মের দায়ে তিনটি ফিলিং স্টেশনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মান সংস্থা (বিএসটিআই) সিলেটের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। তাকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে তিনটি ফিলিং স্টেশনে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর বিভিন্ন ধারায় তেল বিক্রিতে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও মো. তাজ উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।
