কুলাউড়া হিংগাজিয়ায় গাছ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
কুলাউড়া হিংগাজিয়ায় গাছ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গাজীপুর গ্রামে গাছ থেকে পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম অভি (১০)। সে ওই এলাকার আবু হোসেনের ছেলে।
প্রাথমিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুলাউড়ার লংলা ভ্যালী ক্লাব মাঠে একটি প্রীতি ম্যাচ চলাকালীন সময় মাঠের পাশে থাকা একটি গাছে পাখি নামাতে ওঠে অভি। এ সময় হঠাৎ গাছের ডাল ভেঙে সে নিচে পড়ে যায়। তার নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে মোটরসাইকেলে করে মুসলিম এইড হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় সিলেটের ইবনেসিনা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে সেখানেই অভি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
