শিরোনাম: ধেয়ে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘ঝুমুর’, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত থাকবে সক্রিয়



শিরোনাম: ধেয়ে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘ঝুমুর’, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত থাকবে সক্রিয়

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঝুমুর’। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত ‘ঝুমুর’ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে।

শনিবার (২৫ মে) দিবাগত রাতে বিডব্লিউওটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানায়। সংস্থাটির দাবি, ‘ঝুমুর’ একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়, যার প্রভাব পড়বে দেশের প্রায় সব এলাকাতেই। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে। পাশাপাশি বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগেও এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, এই সময়কালে নদী ও সমুদ্রপথে চলাচল এবং খোলা জায়গায় অবস্থান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে।

সব মিলিয়ে মে মাসের শেষ দিক থেকে জুনের শুরু পর্যন্ত দেশজুড়ে একটানা বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

নিউজ আপডেট ক্রনেট২৪/রাহিন





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url