কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের নিরবিচার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতচক্রকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১১ মে ২০২৫ খ্রিঃ, রবিবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয় একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হকের দিকনির্দেশনায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তাৎক্ষণিক ও কৌশলী অভিযানে ৬ জন ডাকাতকে আটক করা সম্ভব হয়। এ সময় আরও ৭-৮ জন ডাকাত সদস্য দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ নাজিম উদ্দিন (২৭), পিতা- ইউনুস মিয়া, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া গ্রামের বাসিন্দা, বর্তমানে দক্ষিণ সুরমার কাস্তরাইলে বসবাসরত।
২. কাউসার আহমদ (৩০), পিতা- শাহজান মিয়া, মাতা- রাহেলা বেগম, পাঠানটুলা, জালালাবাদ, সিলেট।
৩. রাজু মিয়া (২১), পিতা- শামীম মিয়া, হরিপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ; বর্তমানে কোতোয়ালী থানার কুমারপাড়ায় অবস্থানরত।
৪. শুভ আহমদ (২৬), পিতা- হোসেন মিয়া, সিলাম মাঝপাড়া, মোগলাবাজার, সিলেট।
৫. স্বপন আহমদ (২৫), পিতা- কালাই মিয়া, বেতের বাজার, কোতোয়ালী, সিলেট।
৬. সাগর মিয়া (৩০), পিতা- আব্দুস সালাম, বাজিতপুর, কিশোরগঞ্জ; বর্তমানে কুমারপাড়া, মইন মিয়ার কলোনী, কোতোয়ালী, সিলেট।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪টি ধারালো চাকু, ১টি রামদা এবং ১টি লম্বা ছুরি উদ্ধার করা হয়, যা ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক জানান, “পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ফলে একটি বড় ধরনের অপরাধ সংঘটনের পূর্বেই রুখে দেয়া সম্ভব হয়েছে। পলাতক ডাকাতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
