সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট বুধবার, সরাসরি মদিনা যাচ্ছেন ৪১৯ হজযাত্রী

 


সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট বুধবার, সরাসরি মদিনা যাচ্ছেন ৪১৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক সিলেট 

সিলেট, ১১ মে: এ বছর সিলেট থেকে হজ পালনে যাত্রা শুরু হচ্ছে আগামী বুধবার (১৪ মে)। ওই দিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সৌদি আরবের মদিনা নগরীর উদ্দেশে যাত্রা করবে প্রথম হজ ফ্লাইট, যাত্রী থাকবেন ৪১৯ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবার পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইটটি সরাসরি মদিনায় যাবে, বাকি চারটি ফ্লাইট যাবে জেদ্দায়।”

জানা গেছে, প্রথম ফ্লাইট ১৪ মে মদিনার উদ্দেশে যাত্রা করবে। এরপরের ফ্লাইটগুলো ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। সব মিলিয়ে সিলেট থেকে মোট ২ হাজার ৯৫ জন হজযাত্রী সরাসরি সৌদি আরব যাবেন।

রোড টু মক্কা কর্মসূচির অধীনে ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন করার সুযোগ থাকলেও, সিলেট থেকে যাওয়া যাত্রীদের সৌদি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হবে গন্তব্য বিমানবন্দরেই।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট জোনের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান বলেন, “এ বছর হজ ফ্লাইট নিয়ে কোনো সমস্যা হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, সে দিকটিও নিশ্চিত করা হয়েছে।”

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হওয়ায় স্থানীয় হজযাত্রী ও তাঁদের পরিবার-পরিজনদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url